দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দুই অভিভাবক ও তাদের সন্তান নিহত হওয়ার ঘটনার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান অবস্থান করে এমন আল-আজরাক বিমানঘাঁটির রানওয়ে এলাকা ও রক্ষণাবেক্ষণ স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইরানের এই বাহিনী আরও দাবি করেছে, হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘নিরীহ পরিবারগুলোকে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হত্যা করা শিশুহত্যাকারী বাহিনীর জন্য আমাদের অঞ্চল কোনো স্থান নয়।’
তারা আরও জানিয়েছে, ‘ইসলামি ভূখণ্ড থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত করা পর্যন্ত’ তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
/অ