দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চলমান সংঘাতের অবসানে সংলাপ ও কূটনীতিকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘বর্তমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে পাকিস্তান পুনর্ব্যক্ত করছে যে সংলাপ ও কূটনীতিই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র কার্যকর পথ।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পাকিস্তান ‘সর্বোচ্চ চেষ্টা’ করছে। পাশাপাশি সংঘাত বন্ধ রাখা এবং সংলাপ পুনরায় শুরুর লক্ষ্যে নেওয়া সব উদ্যোগকে স্বাগত জানায় ইসলামাবাদ।
সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এ সময় ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনের পাশাপাশি দুই পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতেও দেশটি ভূমিকা রেখেছে।
সূত্র: সিএনএন
/অ