• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হাসপাতালে থাকার অভিজ্ঞতা নিয়ে ওয়াংচুক: উত্তর কোরিয়ার মতো অনুভূতি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ জুলাই ২০২৬, ১২:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অভিযোগ করেছেন, তাকে জোর করে হাসপাতালে নেওয়ার পর ‘বন্দির মতো’ আচরণ করা হয়েছে। তিনি দাবি করেছেন, দিল্লির সফদরজং হাসপাতালে থাকার সময় পুরো পরিবেশ ছিল ‘কারাগার বা সেনানিবাসের মতো’।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার রাতে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে ৫৯ বছর বয়সী ওয়াংচুক এসব অভিযোগ করেন। তিনি বলেন, ‘এটি শুধু হাসপাতাল ছিল না; এটি ছিল একটি সেনানিবাস, একটি কারাগার। এমনভাবে রাখা হয়েছিল, যা হয়তো একজন বন্দির ক্ষেত্রেও করা হয় না।’

জানা যায়, গত ২৮ জুন দিল্লির জন্তর মন্তরে অনশন শুরু করেন ওয়াংচুক। ককরোচ জন্তা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে তিনি ছিলেন। ১৮ জুলাই সকালে পুলিশ তাকে জোরপূর্বক সরিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। পুলিশ জানিয়েছিল, চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওয়াংচুক বলেন, হাসপাতালে তার চলাফেরায় কঠোর নিষেধাজ্ঞা ছিল। এমনকি কক্ষের বাইরে যাওয়ার অনুমতিও ছিল না। কারও সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। শুধু তিনজন স্বজনকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, তাকে মোবাইল ফোন বা ল্যাপটপ রাখার অনুমতিও দেওয়া হয়নি। সমর্থকদের জন্য কাগজের ন্যাপকিনে নোট লিখে রাখতেন, তবে সেগুলোও কখনো কখনো জব্দ করা হতো বলে দাবি করেন তিনি।

ওয়াংচুক বলেন, এটি উত্তর কোরিয়ায় থাকার মতো অনুভূতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দিল্লি হাইকোর্ট তাকে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়ার পরও সফদরজং হাসপাতাল থেকে বের হতে কয়েক ঘণ্টা বাধার মুখে পড়তে হয়েছে।

তার দাবি, মেদান্তা হাসপাতালেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, তার কক্ষের বাইরে পাঁচ থেকে ১০ জন পুলিশ সদস্য এবং নিচে প্রায় ২০০ থেকে ৩০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল।

ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন, ‘চারদিকে পুলিশ রয়েছে।’

তিনি লিখেছেন, ‘সফদরজং থেকে এখন মেদান্তা—সব জায়গায় পুলিশ রয়েছে। মূল ফটক, অভ্যর্থনা, লিফট এবং সোনম ওয়াংচুকের আইসিইউর বাইরেও। কার সঙ্গে তিনি দেখা করতে পারবেন, তা তারাই ঠিক করছে। আদালত যদি স্পষ্ট করে বলে থাকে তিনি আটক নন, তাহলে কোন ক্ষমতাবলে এসব করা হচ্ছে?’

সিজেপির সদস্যদের দাবির প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনশন করছিলেন ওয়াংচুক। পরীক্ষায় অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা জন্তর মন্তরে জড়ো হয়েছিলেন।

পরে কেন্দ্রের লিখিত আশ্বাসের পর বৃহস্পতিবার মধ্যরাতের পর অনশন ভাঙেন তিনি। আশ্বাসে বলা হয়, সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করা হবে না, পরীক্ষার সংস্কার ও প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে।

আরও পড়ুন

আসাদ পতনের পর প্রথমবার সিরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

সূত্র: এনডিটিভি

/অ

  • ভারত
  • অনশন
  • সোনম ওয়াংচুক
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত
মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ
মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ টন ভারতীয় জিরা উদ্ধার, পালালেন কাভার্ড ভ্যানের আরোহী
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ টন ভারতীয় জিরা উদ্ধার, পালালেন কাভার্ড ভ্যানের আরোহী
৩-৪ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি
৩-৪ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।