দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইদ্রিস আলী ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার মোহাম্মদ আলী আহমেদের ছেলে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ইদ্রিস আলী তাঁর ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তাঁর কাগজপত্র ও তথ্যভান্ডার যাচাই করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। যাচাইয়ে তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় দুটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারের পর ইদ্রিস আলী বর্তমানে আখাউড়া থানা হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাঁকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তাঁর সঙ্গে থাকা ছোট বোন ও ভাগিনার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতার ওপর হামলা, দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এমএস/