• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান অপসারিত

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ জুলাই ২০২৬, ০৯:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে আদালতের সদস্য রাষ্ট্রগুলোর পরিষদ (অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ)। তবে তার আইনজীবী দল দাবি করেছে, এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার অনুষ্ঠিত ভোটের মাধ্যমে করিম খানকে অপসারণ করা হয়। এমন এক সময়ে এ সিদ্ধান্ত এলো, যখন ২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে রয়েছে আইসিসি।

করিম খানের আইনজীবী দলের প্রধান তাইয়াব আলী বলেন, জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সংস্থার (ইউএন অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস) তদন্তের পূর্ণাঙ্গ নথি পর্যালোচনা করে একটি বিচারিক প্যানেল সর্বসম্মতভাবে সিদ্ধান্তে পৌঁছেছিল যে, করিম খানের বিরুদ্ধে অসদাচরণ বা দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়নি।

তিনি বলেন, “এই সিদ্ধান্ত শুধু করিম খানের জন্য নয়, আইসিসির স্বাধীনতার জন্যও গুরুতর প্রভাব ফেলবে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রক্রিয়াগতভাবে অন্যায্য এবং স্বাধীন বিচারিক সংস্থার সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তাকে অপসারণ করা আদালতের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।”

তাইয়াব আলীর অভিযোগ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আদালতের ওপর রাজনৈতিক চাপের মধ্যেই নির্বাহী ভোটের মাধ্যমে করিম খানকে অপসারণ করা হয়েছে। তার ভাষায়, “এ সিদ্ধান্ত প্রমাণ বা স্বাধীন বিচারকদের পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

প্রায় দুই বছর আগে প্রথম যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর গত জুনে একটি তদারকি প্যানেল ‘গুরুতর অসদাচরণের’ অভিযোগ তুলে করিম খানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সুপারিশ করেছিল। এরপর শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করা হয়।

আইসিসি জানিয়েছে, নতুন প্রধান কৌঁসুলি নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-প্রধান কৌঁসুলি নাজহাত শামিন খান ও মামে মান্দিয়ায়ে নিয়াং যৌথভাবে কৌঁসুলির দপ্তরের দায়িত্ব পালন করবেন।

অভিযোগকারী, যিনি ‘সারা’ ছদ্মনামে পরিচিত, সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, করিম খান একাধিকবার তার শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। তবে করিম খান সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা পুরো প্রক্রিয়াকে অন্যায্য ও প্রমাণবিহীন বলে দাবি করেছেন।

করিম খান দায়িত্বে থাকাকালে একাধিক আন্তর্জাতিক সংঘাতের তদন্ত পরিচালনা করেন। তবে ২০২৪ সালে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্তের পর তিনি ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়েন।

সাবেক ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক সম্পাদকীয়তে লিখেছেন, করিম খানের বিরুদ্ধে পদক্ষেপটি মূলত আইসিসির বিরুদ্ধে বৃহত্তর চাপ প্রয়োগের অংশ।

অপসারণের ফলে এখন নতুন প্রধান কৌঁসুলি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে আগামী বছরের আগে এ বিষয়ে ভোট হওয়ার সম্ভাবনা নেই। এদিকে ২০২৪ সালে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ওপর এ সিদ্ধান্তের তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। কারণ, ওই পরোয়ানা প্রত্যাহারের ক্ষমতা কেবল আইসিসির বিচারকদের রয়েছে।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের কর্মকর্তারা আইসিসির তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, নিজের বিরুদ্ধে ওঠা যৌন অপরাধের অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই করিম খান ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

অন্যদিকে নেদারল্যান্ডসে ফিলিস্তিনি মিশন এক বিবৃতিতে বলেছে, আইসিসির তদন্ত ও ফিলিস্তিন-সংক্রান্ত মামলার সঙ্গে করিম খানের অপসারণকে যুক্ত করার চেষ্টা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন

ইসরায়েলের আপত্তি উপেক্ষা / পশ্চিম তীর ও লেবাননের প্রত্নস্থলকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিলো ইউনেসকো

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

হুথি-নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, কৌঁসুলির দপ্তর রোম সংবিধির আওতাভুক্ত সব মামলায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • আইসিসি
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তান সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির মাসসেরা মুশফিক
পাকিস্তান সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির মাসসেরা মুশফিক
প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলছে আইসিসি
প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলছে আইসিসি
স্লো ওভার রেটে পাকিস্তানকে কঠিন শাস্তি দিল আইসিসি
স্লো ওভার রেটে পাকিস্তানকে কঠিন শাস্তি দিল আইসিসি
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নাহিদ রানা
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নাহিদ রানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।