দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে কঠিন শাস্তির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশ সফরে এসে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক Shan Masood ও পেসার Shaheen Afridi। তবে মিরপুর টেস্টে ১০৪ রানের হারের পর নতুন বিপদে পড়েছে দলটি।
প্রথম টেস্টে নির্ধারিত সময়ের তুলনায় আট ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। এর ফলে ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটির আট পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
আইসিসির ম্যাচ রেফারি জেফ্রি ক্রো এই শাস্তি নির্ধারণ করেন।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সে হিসেবে আট ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানের ক্রিকেটারদের মোট ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।
একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নীতিমালা অনুযায়ী প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা হয়। ফলে পাকিস্তানের আট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
এই শাস্তির ফলে তিন টেস্টে চার পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আট নম্বরে নেমে গেছে পাকিস্তান।
এমএস/