দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিভারপুলের হতাশার মৌসুম যেন শেষই হচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১৯তম হার দেখল অলরেডরা। সর্বশেষ হারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে তাদের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বিপরীতে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।
ম্যাচের আগে থেকেই ৩০ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নে বিভোর ছিল উনাই এমেরির দল। আগামী বুধবার উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব SC Freiburg-এর মুখোমুখি হবে তারা। সেই ফাইনালের আগে লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে জায়গা নিশ্চিত করল ভিলা।
ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে দারুণ কার্যকর ছিল স্বাগতিকরা। ৪২ মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। বিরতির পর ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে সমতায় ফেরে লিভারপুল।
তবে সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পর ওলি ওয়াটকিন্স গোল করে আবারও এগিয়ে দেন ভিলাকে। পরে ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই ইংলিশ ফরোয়ার্ড।
ম্যাচে ফেরার চেষ্টা করছিল লিভারপুল। কিন্তু ৮৯ মিনিটে জন ম্যাকগিন গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। ইনজুরি সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।
আর্নে স্লট দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এক ম্যাচে চার গোল হজম করল লিভারপুল। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এবার তাদের হজম করা গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৫১।
এমএস/