• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হুথি-নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ জুলাই ২০২৬, ০৯:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, শুক্রবার গভীর রাতে চালানো এ হামলার জন্য সৌদি আরবকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হুথি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হোদেইদায় হামলা চালিয়ে রিয়াদ ‘উত্তেজনার জবাবে আরও উত্তেজনা’ নীতির পথ বেছে নিয়েছে। এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

হুথি-সংশ্লিষ্ট টেলিভিশন আল মাসিরাহ জানিয়েছে, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কামারান দ্বীপেও হামলা চালানো হয়েছে।

চ্যানেলটির খবরে বলা হয়েছে, কামারান দ্বীপে হামলায় অন্তত একজন নারী আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, হোদেইদা বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হোদেইদা বন্দর হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ইয়েমেনে খাদ্য, বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তার বেশিরভাগ চালান এই বন্দর দিয়েই প্রবেশ করে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি হুথিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী করেছেন। তিনি বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলে হুথিদের হামলা ‘বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন’।

তিনি আরও বলেন, হুথিদের ‘বৈরী তৎপরতা’ অব্যাহত থাকলে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

গত বুধবার হুথিরা দাবি করে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে সৌদি আরবের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এতে অন্তত একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, জাহাজগুলো ঘোষিত নৌ অবরোধ অমান্য করেছিল।

২০ জুলাই ঘোষিত ওই নৌ অবরোধকে হুথিরা ‘চোখের বদলে চোখ’ নীতি হিসেবে বর্ণনা করে। তাদের ভাষ্য, এর এক সপ্তাহ আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই হামলার জন্য তারা সৌদি আরবকে দায়ী করলেও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকার দায় স্বীকার করে জানায়, অনুমতি ছাড়া একটি ইরানি বিমান অবতরণের জেরে বিমানবন্দরে হামলা চালানো হয়েছিল।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি তখন বলেন, এ হামলার মধ্য দিয়ে ২০২২ সাল থেকে কার্যকর থাকা ‘উত্তেজনা প্রশমন পর্ব’ শেষ হয়েছে।

যদিও ওই যুদ্ধবিরতি আনুষ্ঠানিক ছিল না, তবু গত চার বছর ধরে তা কার্যকর ছিল। ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপের পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের সংঘাতবিরতি।

গাজা যুদ্ধের সময় লোহিত সাগরে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করলেও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে হুথিরা সরাসরি বড় ধরনের ভূমিকা নেয়নি।

তবে সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি লোহিত সাগরের নৌপথ ব্যাহত হলে বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে বৈশ্বিক জ্বালানি পরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিও ইরানের নিয়ন্ত্রণে কার্যত অচল অবস্থায় রয়েছে।

বিশ্বের সামুদ্রিক কনটেইনার পরিবহনের প্রায় ৩০ শতাংশ লোহিত সাগর দিয়ে পরিচালিত হয়।

এদিকে হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম শুক্রবার বলেন, তারা বাব আল-মান্দাব প্রণালি অবরোধ করেনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে তেহরানে ওমানের প্রতিনিধি দল, অব্যাহত যুক্তরাষ্ট্র-ইরান হামলা

ইরান যুদ্ধের ছায়ায় আবারও গৃহযুদ্ধের শঙ্কায় ইয়েমেন

রসিকতা করেও সাড়া পেলেন না ট্রাম্প, শ্রোতাদের নীরবতায় বিরক্তি

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইয়েমেনের ঘোষিত অবস্থান কেবল সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের মধ্যেই সীমাবদ্ধ। ইয়েমেন অবরোধ এবং ইয়েমেনের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিশ্চিত করতে ন্যায্য সমাধান প্রত্যাখ্যানের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সূত্র: আল জাজিরা

এমএস/

  • হুথি
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ ও লোহিত সাগরে উত্তেজনা, সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলা
হরমুজ ও লোহিত সাগরে উত্তেজনা, সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলা
লোহিত সাগরে হুথিদের হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের
লোহিত সাগরে হুথিদের হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের
ইয়েমেনে আইআরজিসি কমান্ডার ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান: রয়টার্স
ইয়েমেনে আইআরজিসি কমান্ডার ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান: রয়টার্স
লোহিত সাগরে হুথিদের হামলার নিন্দা জানাল সুইডেন
লোহিত সাগরে হুথিদের হামলার নিন্দা জানাল সুইডেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।