• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানে টানা ১৩তম দিনের মার্কিন হামলা, সামরিক জবাবের পাশাপাশি আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে টানা ১৩তম দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক শাস্তির’ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাত নিরসনে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার পথও এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি। এবার তারা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি আন্তরিক বলে মনে হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে আমরা অবশ্যই সমঝোতায় পৌঁছাব।’

তিনি বলেন, ‘এই যুদ্ধের একটি সামরিক সমাপ্তি হতে পারে, যেখানে আমরা আরও কঠোর হামলা চালিয়ে তাদের সব সক্ষমতা ধ্বংস করব। আবার একটি বুদ্ধিমান পথও রয়েছে, সেটি হলো একটি চুক্তিতে পৌঁছানো। তবে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং সতর্ক করেছে, প্রয়োজন হলে সেখানে মার্কিন কর্মীদের ব্যবহৃত বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হতে পারে।

এদিকে ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরানের জ্বালানি স্থাপনা, সেতু, খার্গ দ্বীপের তেল টার্মিনাল এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলারও হুমকি দিয়েছেন। যদিও শুক্রবার তিনি জানান, নতুন বড় ধরনের হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানে একাধিক বিমান হামলা চালায়। ইরানি গণমাধ্যমের দাবি, গিলান প্রদেশের জিবা কেনার এলাকায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর নৌ সদর দপ্তর এবং বন্দরনগরী বান্দার আনজালিতেও হামলা হয়েছে। আহভাজ শহরে মার্কিন হামলায় অন্তত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় দেশগুলোর জনগণকে সতর্ক করে জানিয়েছে, যেসব ভবন থেকে মার্কিন বাহিনী তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোও ভবিষ্যতে লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুনের শেষ দিকে সংঘাত পুনরায় শুরুর পর থেকে দেশটিতে ৫৯ জন নিহত এবং ৬৬৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে পেন্টাগনের তথ্য অনুযায়ী, এ যুদ্ধ এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনার প্রাণ কেড়েছে। জুলাইয়ের শুরু থেকে ১০০ জনের বেশি সেনা আহত হয়েছেন, যাদের ৯৬ শতাংশ ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন। তবে রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মোট আহত সেনার সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৃহস্পতিবার লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী জাহাজে হামলার দাবি করে হুথিরা। এর জবাবে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে।

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হোদেইদা প্রদেশে হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির দাবি, এসব হামলায় রাষ্ট্রীয় টেলিযোগাযোগ অবকাঠামো এবং কামারান দ্বীপও লক্ষ্যবস্তু হয়েছে।

হুথিদের হামলার পর কয়েকটি তেলবাহী জাহাজ লোহিত সাগর থেকে ঘুরে সুয়েজ খাল হয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে এশিয়ায় যাওয়ার দীর্ঘ পথ বেছে নিয়েছে। একই সঙ্গে দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের যুদ্ধঝুঁকি বীমার খরচও কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে।

তবে এ উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাকিস্তানের কয়েকটি সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা খতিয়ে দেখছে। এ লক্ষ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সাম্প্রতিক পাকিস্তান সফরে প্রাথমিক আলোচনা হয়েছে।

এদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন, জর্ডান ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জর্ডান জানিয়েছে, তারা সাতটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত হয়নি।

আরও পড়ুন

পশ্চিম তীরে বন্দুক হামলায় ২ ইসরায়েলিসহ ৬ জন নিহত

মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

স্পেন-ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখের বেশি মানুষ

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে বাগদাদে মার্কিন দূতাবাস মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালির উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করল ইরান
হরমুজ প্রণালির উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করল ইরান
হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে তেহরানে ওমানের প্রতিনিধি দল, অব্যাহত যুক্তরাষ্ট্র-ইরান হামলা
হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে তেহরানে ওমানের প্রতিনিধি দল, অব্যাহত যুক্তরাষ্ট্র-ইরান হামলা
ইরান যুদ্ধের ছায়ায় আবারও গৃহযুদ্ধের শঙ্কায় ইয়েমেন
ইরান যুদ্ধের ছায়ায় আবারও গৃহযুদ্ধের শঙ্কায় ইয়েমেন
ইয়েমেনে আইআরজিসি কমান্ডার ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান: রয়টার্স
ইয়েমেনে আইআরজিসি কমান্ডার ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান: রয়টার্স
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।