• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নৃশংস কুকুর হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভ, সেন্সরশিপ এড়িয়ে বিদেশেও ছড়াল চীনের প্রাণীপ্রেমীদের আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ জুলাই ২০২৬, ২১:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের গুয়াংডং প্রদেশের জিয়েয়াং শহরে একটি পথকুকুর ও তার তিনটি বাচ্চাকে নির্মমভাবে হত্যা করার ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১৪ বছরের কম বয়সী চার কিশোর লাঠি দিয়ে কুকুরছানাগুলোকে আঘাত করছে এবং পরে মা কুকুরটিকে জীবন্ত আগুনে পুড়িয়ে দিচ্ছে। পুরো ঘটনায় অভিযুক্তদের হাসতে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনার পর চীনা কর্তৃপক্ষ জনগণকে ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য প্রচার না করার আহ্বান জানায়। এক সরকারি বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে অনলাইন হয়রানি থেকে বিরত থাকতে হবে এবং তাদের সুস্থ বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ-সংক্রান্ত বহু পোস্ট ও মন্তব্য সরিয়ে দেওয়া হয়।

তবে সেন্সরশিপ জনরোষ কমাতে পারেনি। বরং প্রাণী অধিকারকর্মীরা চীনের বাইরে গিয়েও এ ঘটনার বিচার দাবিতে প্রচার শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিষয়টি তুলে ধরা হচ্ছে।

চীনে এখনও সামাজিক মাধ্যমে "ওয়াং ওয়াং"—নিহত মা কুকুরটির নাম—এবং "প্রাণী সুরক্ষা" বিষয়ক আলোচনা চললেও অনেক পোস্ট মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, অন্যের পোস্ট শেয়ার করার ক্ষেত্রেও তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত চার কিশোরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না। পরিবর্তে তাদের একটি "বিশেষায়িত বিদ্যালয়ে" পাঠানো হবে। তবে প্রতিষ্ঠানটির ধরন বা সেখানে কী ধরনের পুনর্বাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অভিযুক্তদের পরিচয় সরকারিভাবে প্রকাশ করা হয়নি। যদিও সামাজিক মাধ্যমে তাদের মুখ দেখানো ভিডিওর অংশবিশেষ এবং যাচাইবিহীন কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যা নিরীহ অন্য শিশুদের ভুলভাবে শনাক্ত হওয়ার ঝুঁকি তৈরি করেছে।

বিশ্বের অনেক দেশেই অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের পরিচয় গোপন রাখার বিধান রয়েছে, যাতে অতিরিক্ত প্রচারের কারণে তাদের মানসিক ক্ষতি না হয়। চীনা কর্তৃপক্ষও একই যুক্তি সামনে আনলেও, দেশটিতে প্রাণী নির্যাতনবিরোধী পৃথক কোনো আইন না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

চীনের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও প্রাণী সুরক্ষার দাবিতে সরব হয়েছিলেন। তবে অভিনেতা ডু জিয়াং ও তাইওয়ানের অভিনেত্রী জো চেনের এ-সংক্রান্ত সামাজিক মাধ্যমের পোস্টও পরে আর দেখা যায়নি। সেগুলো স্বেচ্ছায় সরানো হয়েছে নাকি সেন্সরের কারণে মুছে ফেলা হয়েছে, তা নিশ্চিত নয়।

প্রাণী অধিকারকর্মীদের মতে, সাম্প্রতিক সময়ে চীনে একের পর এক প্রাণী নির্যাতনের ঘটনা এবং এই ভিডিওর নৃশংসতা জনমনে গভীর প্রভাব ফেলেছে। পূর্ব চীনের এক প্রাণীপ্রেমী বিবিসি চাইনিজকে বলেন, "আমরা দেশে আমাদের কথা বলতে পারছি না। তাই বিদেশে অনেক মানুষ আমাদের হয়ে এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন।"

আরও পড়ুন

৩-৪ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি

কৌশলগত অংশীদারিত্বের নতুন যুগে ভারত-নিউজিল্যান্ড

মানব মস্তিষ্কের ‘শেষ অজানা সীমান্ত’ উন্মোচনে ভারতের বড় সাফল্য

ইতালিভিত্তিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর অ্যানিমাল প্রোটেকশন জানিয়েছে, চীনের ঘটনায় হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা শতাধিক অভিযোগ পেয়েছে। সংস্থাটি এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছেও বিস্তারিত তথ্য চেয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে চীনে প্রাণী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবি আরও জোরালো হয়েছে।

এমএস/

  • কুকুর
এ সম্পর্কিত আরও খবর
যে কারণে চুল খোলা রাখেন কুকুরেয়া, জানলে অবাক হবেন
যে কারণে চুল খোলা রাখেন কুকুরেয়া, জানলে অবাক হবেন
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৯, আক্রান্ত ৬ গবাদিপশু
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৯, আক্রান্ত ৬ গবাদিপশু
ড্রেনে রক্তাক্ত কুকুর, নির্যাতনের অভিযোগে আটক একজন
ড্রেনে রক্তাক্ত কুকুর, নির্যাতনের অভিযোগে আটক একজন
লা মাসিয়ার সাবেক ছাত্র কুকুরেয়া এবার রিয়াল মাদ্রিদে
লা মাসিয়ার সাবেক ছাত্র কুকুরেয়া এবার রিয়াল মাদ্রিদে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।