দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এ র্যাঙ্কিং নির্ধারণ করা হয়।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর এ সংখ্যা ছিল ৩৭। যদিও ভ্রমণযোগ্য দেশের সংখ্যা কমেছে, তবুও বাংলাদেশের অবস্থান ১০০তম থেকে উন্নীত হয়ে ৯৭তম হয়েছে।
গত কয়েক বছরে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২০২৫ সালে ১০০তম, ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম।
এবারের সূচকে ১৯২টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।
দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এ দেশগুলোর নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভ্রমণের সুবিধা পান।
চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। তাদের নাগরিকরা ১৮৫টি দেশে ভ্রমণের সুযোগ পান।
অন্যদিকে, সূচকে ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম, ইউক্রেন ৩১তম, রাশিয়া ৪২তম, সৌদি আরব ৫৪তম এবং চীন ৬০তম অবস্থানে রয়েছে। ইরান ও ফিলিস্তিন যৌথভাবে রয়েছে ৯৬তম স্থানে।
এমএম/