দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ নিয়ে মঙ্গলবার সিনেটের একটি গুরুত্বপূর্ণ কমিটির শুনানিতে হাজির হচ্ছেন। এ সময় ট্রাম্প প্রশাসন যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের কাছে কয়েক দশমিক বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুমোদন চাইছে।
সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় পাঁচ মাস ধরে চলা এই সংঘাতের ব্যয় মেটাতে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের অতিরিক্ত অর্থ বরাদ্দে রাজি করানোর চেষ্টা করছেন। তবে কংগ্রেসের কয়েকজন সদস্যের উদ্বেগ, যুদ্ধের কারণে সামরিক বাহিনীর অস্ত্রভান্ডার ও অর্থের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রিপাবলিকান দলের কয়েকজন সদস্য জানিয়েছেন, সেনাবাহিনীর প্রকৃত সক্ষমতা ও প্রয়োজন সম্পর্কে তারা এখনো পর্যাপ্ত তথ্য পাননি।
অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন নিয়ে অনুষ্ঠিত প্রকাশ্য শুনানিতে হেগসেথকে সাম্প্রতিক এক প্রতিবেদনের বিষয়েও প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে মার্কিন সেনাদের আহত হওয়ার তথ্য প্রকাশে প্রতিরক্ষা দপ্তর ধীরগতি দেখিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড প্রাণহানি না ঘটলেও হামলার ঘটনাগুলোর তথ্য নিয়মিত প্রকাশ করেনি। এসব তথ্য একটি সামরিক ওয়েবসাইটে দেওয়া হলেও হালনাগাদে বিলম্ব দেখা গেছে।
প্রতিরক্ষা দপ্তরের প্রধান মুখপাত্র শন পারনেল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ৭ জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের অধিকাংশই সামান্য মাত্রার মস্তিষ্কে আঘাত পেয়েছেন।
এদিকে সপ্তাহান্তে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্চের পর ইরানের হামলায় এটিই প্রথম মার্কিন প্রাণহানির ঘটনা।
সিনেটের বরাদ্দবিষয়ক কমিটির এ শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাশাপাশি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও অংশ নেওয়ার কথা রয়েছে।
সূত্র: সিএনএন
/অ