দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের মধ্য দিয়ে তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হন।
এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি প্যালেস ত্যাগ করলে অ্যান্ডি বার্নহ্যাম সেখানে পৌঁছে সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণ করেন।
বিবিসির খবরে বলা হয়েছে, সাংবিধানিক আনুষ্ঠানিকতা শেষে বার্নহ্যাম বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে তাঁর প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বিদায়ী বক্তব্যে কিয়ার স্টারমার তাঁর উত্তরসূরির সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘আমি সৌজন্যের সঙ্গে, হাসিমুখে এবং আমাদের অর্জন নিয়ে গর্বিত অবস্থায় বিদায় নিচ্ছি।’
ডাউনিং স্ট্রিটে নতুন সরকারের প্রস্তুতিও শুরু হয়েছে। বার্নহ্যামের প্রথম ভাষণ শোনার জন্য তাঁর সমর্থকেরা সেখানে জড়ো হয়েছেন। একই সঙ্গে নতুন মন্ত্রিসভায় বিদায়ী সরকারের কতজন সদস্য থাকবেন, তা নিয়েও আলোচনা চলছে।
ভাষণ শেষে বার্নহ্যাম নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন। ইতোমধ্যে বিদায়ী সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
ব্রেক্সিট-পরবর্তী এক দশকে এটি যুক্তরাজ্যের আরেকটি বড় রাজনৈতিক পরিবর্তন। অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে গত চার বছরে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হলেন। বর্তমানে ডাউনিং স্ট্রিটে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলছে।
এমএম/