• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ নিয়ে টানাপোড়েন, চাপে স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ জুন ২০২৬, ১৫:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেবার পার্টির ভেতর থেকেই নেতৃত্ব ছাড়ার ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। মেকারফিল্ড উপনির্বাচনে অ্যান্ডি বার্নহ্যামের বড় জয়কে কেন্দ্র করে দলটির অনেক সংসদ সদস্য ও মন্ত্রী এখন নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দলটির একটি অংশ চাইছে, কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নেতৃত্ব নির্বাচন ছাড়াই স্টারমার ক্ষমতা হস্তান্তরের সময়সূচি ঘোষণা করুন এবং বার্নহ্যামের জন্য পথ তৈরি করে দিন। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো চ্যালেঞ্জ থেকে সরে দাঁড়াবেন না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উপনির্বাচনের ফল ঘোষণার পর স্টারমার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে একাধিক ফোনালাপ করে নিজের প্রতি সমর্থনের মাত্রা যাচাই করেন। এ সময় পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার তাকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তবে এর আগেও স্থানীয় নির্বাচনে লেবারের হতাশাজনক ফলাফলের পর কয়েকজন মন্ত্রী স্টারমারকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন।

পরিস্থিতির গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে আগামী মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে, যেখানে সরকারের শীর্ষ মন্ত্রীরা একত্রিত হবেন।

পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্টারমার বলেন, ‘দুই বছর আগে সাধারণ নির্বাচনে পাওয়া জনসমর্থনের ভিত্তিতেই আমি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি।’

তিনি দাবি করেন, তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে এবং অভিবাসন পরিস্থিতিও নিয়ন্ত্রণে এনেছে।

তবে নেতৃত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হলে তিনি যে লড়বেন, সেটিও স্পষ্ট করে দিয়েছেন স্টারমার। তিনি বলেন, ‘যদি প্রতিযোগিতা হয়, আমি তাতে অংশ নেব। আমি দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার মানুষ নই।’

এদিকে উপনির্বাচনে বার্নহ্যামের জয় তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। মেকারফিল্ড আসনে তিনি লেবারের ভোট ১০ শতাংশ বাড়িয়ে রিফর্ম ইউকের প্রার্থীকে ৯ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

বার্নহ্যামের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক পরিবহনমন্ত্রী লুইস হেইগ ‘সুশৃঙ্খল ও পরিকল্পিত নেতৃত্ব পরিবর্তনের’ আশা প্রকাশ করেছেন। অন্যদিকে সাবেক মন্ত্রী জেস ফিলিপস বলেছেন, ‘বার্নহ্যাম এখন লেবার এমপিদের সামনে নিজের নেতৃত্বের যোগ্যতা তুলে ধরার অধিকার অর্জন করেছেন।’

তবে স্টারমারের পক্ষেও সমর্থন রয়েছে। বিচার প্রতিমন্ত্রী ক্যাথরিন অ্যাটকিনসন বলেছেন, ‘প্রধানমন্ত্রী দৃঢ়চেতা এবং তিনি সহজে দায়িত্ব ছেড়ে যাবেন না।’

নয় বছর পর ওয়েস্টমিনস্টারে এমপি হিসেবে ফিরে আসা বার্নহ্যাম এখন লেবার নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। দলীয় নিয়ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা শুরু করতে হলে ৮১ জন লেবার এমপির সমর্থন প্রয়োজন, যা তিনি সহজেই পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্র: বিবিসি

/অ

  • ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
  • লেবার পার্টি
  • অ্যান্ডি বার্নহ্যাম
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম
জাতীয় স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম
স্টারমারের পদত্যাগ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহ্যাম
স্টারমারের পদত্যাগ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহ্যাম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
জামায়াত আমিরের মধ্যে খোমেনি-মাহাথিরকে দেখছে দেশের মানুষ
জামায়াত আমিরের মধ্যে খোমেনি-মাহাথিরকে দেখছে দেশের মানুষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।