দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্টারমার জানিয়েছেন, তার স্থলাভিষিক্ত নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যে শুরু হবে। লেবার পার্টির অনেক এমপির ধারণা, নতুন নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
এই পদের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছেন ব্রিটিশ এমপি অ্যান্ডি বার্নহাম। লেবার পার্টির মধ্যে তিনি বেশ জনপ্রিয়। মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ওয়েস স্ট্রিটিং আগে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও তার ঘনিষ্ঠজনদের ধারণা, তিনি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নাও দাঁড়াতে পারেন।
অ্যান্ডি বার্নহাম মেকারফিল্ডের এমপি এবং গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র। মার্সিসাইডের এইনট্রিতে বেড়ে ওঠা বার্নহাম ১৯৮০’র দশকের খনি শ্রমিকদের ধর্মঘট থেকে অনুপ্রেরণা পেয়ে লেবার পার্টিতে যোগ দেন। তিনি ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লেই-এর এমপি ছিলেন এবং টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে অংশ নেওয়ার পথ সবার জন্য খোলা রয়েছে। তবে অধিকাংশের নজর এখন অ্যান্ডি বার্নহামের দিকেই।
সুত্র-বিবিসি
এমএম/