দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ধারাবাহিক হামলায় কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন এক বিবৃতিতে জানায়, হামলার পর সংশ্লিষ্ট স্থাপনাটি খালি করে দেওয়া হয়েছে। তবে কতজন আহত হয়েছেন বা কী ধরনের ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
কুয়েতের ফায়ার সার্ভিস জানিয়েছে, ইরানি হামলার পর দেশের দুটি পৃথক স্থানে আগুন লাগে। একটি স্থানে পাঁচটি ফায়ার সার্ভিস ইউনিট ও তেল খাতের তিনটি অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় কয়েকজন দমকলকর্মী ও একজন কর্মী আহত হয়েছেন। অন্য স্থানের আগুন নিয়ন্ত্রণেও তিনটি দল কাজ করছে।
এর আগে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি হামলায় একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রেও আঘাত হানা হয়েছে।
এদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন আবাসিক এলাকায় পড়ে কিছু সম্পদের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে দেশটি আত্মরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছে বলে জানিয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/