দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস ও হরমুজ প্রণালির কেশম দ্বীপে রোববার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, স্থানীয় বাসিন্দাদের বরাতে কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই তথ্য প্রকাশ করেছে তাসনিম সংবাদ সংস্থাও।
তাসনিমের খবরে বলা হয়, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সংবাদ সংস্থাটির দাবি, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান একাধিকবার কেশম দ্বীপে হামলা চালিয়েছে, যাতে দ্বীপটির বিভিন্ন অংশ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বন্দরনগরী বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়ে ওঠার পর বন্দর আব্বাস ও কেশম দ্বীপ—উভয় এলাকাই যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সূত্র: সিএনএন
/অ