দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনের পথে রয়েছেন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য এ বৈঠকে লেবাননের সামগ্রিক পরিস্থিতি, যুদ্ধবিরতি আরও সুসংহত করা, দেশজুড়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং দেশের সব অঞ্চলে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবাননে সংঘাত বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যেও যুদ্ধবিরতির উদ্যোগ হয়।
তবে সেই সমঝোতা সত্ত্বেও ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েল ও লেবানন দক্ষিণ লেবাননের দুটি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়, যা পরবর্তী আলোচনার পথ তৈরি করে।
সূত্র: সিএনএন
/অ