দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা ছাড়াই কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আল থানির স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি দোহায় গেছেন।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। সাবেক আমিরের মৃত্যুর দিনেও এ ধরনের হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। জুন মাসে একটি সমঝোতা স্মারক তৈরিতেও কাতারের ভূমিকা ছিল। তবে বর্তমানে সেই সমঝোতা ভেঙে পড়ার পথে রয়েছে।
আব্বাস আরাঘচির দোহা সফরে যুদ্ধবিরতি পুনরুদ্ধার নিয়ে কোনো আলোচনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত শুরু হওয়ার আগে দুই দেশের প্রতিনিধিদল পরোক্ষ আলোচনার জন্য দোহায় গিয়েছিল।
সূত্র: সিএনএন
/অ