দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি আরও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ সময় নিজেদের অবস্থানের পক্ষে কোরআনের একটি আয়াতও উদ্ধৃত করেছে বাহিনীটি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ঠেকাতে কার্যকর কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান না থাকায় কোরআনের নির্দেশনা অনুযায়ীই জবাব দেওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ নেই।
মধ্যপ্রাচ্যের কৌশলগত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বিবৃতিতে আইআরজিসি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করে বলেছে, যেসব দেশ নিজেদের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দিয়েছে, তাদেরও ‘সমপর্যায়ের জবাব’ পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
সূত্র: সিএনএন
/অ