দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় গত এক দিনে আরও অন্তত ১২ জন নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধের সর্বশেষ পর্যায়ে দেশটিতে মার্কিন হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, গত ২৭ জুন থেকে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, গত এক মাসে নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুই শিশু রয়েছেন।
এদিকে শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বন্দর খামির এলাকায় একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।
সূত্র: সিএনএন
/অ