• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে লোহিত সাগর বন্ধের প্রস্তুতিতে হুতিদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ জুলাই ২০২৬, ১৯:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বন্ধ করতে ইয়েমেনের হুতি গোষ্ঠীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান—এমন দাবি করেছে তিনটি সূত্র।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তেহরানের ঘনিষ্ঠ মিত্র হুতিদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে দুই ইরানি কর্মকর্তা ও একজন আঞ্চলিক সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্রগুলো বলছে, সম্প্রতি হুতিদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। তবে কীভাবে বা কখন এটি জানানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর এই বার্তা দেওয়া হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

বাব আল-মান্দেব প্রণালির কাছে প্রস্তুতি

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের পার্বত্য এলাকায় হোদেইদাহ ও এডেন উপসাগরসংলগ্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকার পর লোহিত সাগরের এই পথও বাধাগ্রস্ত হলে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি রপ্তানি রুট একসঙ্গে সংকটে পড়তে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হুতিদের ঘনিষ্ঠ ওই সূত্রের দাবি, বাব আল-মান্দেব প্রণালি বন্ধের সিদ্ধান্ত কখন কার্যকর হবে, তা ইয়েমেনে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর প্রতিনিধিরা নিয়ন্ত্রণ করবেন।

জ্বালানি বাজারে নতুন উদ্বেগ

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে চলাচল করত।

পরবর্তীতে সৌদি আরবের কিছু তেল লোহিত সাগরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। বর্তমানে এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ৭ শতাংশ জ্বালানি সরবরাহ হয়।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে হামলা হলে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের মধ্যপ্রাচ্য বিশ্লেষক টরবিয়র্ন সোলভেট বলেন, সংঘাত যদি লোহিত সাগরের জাহাজ চলাচল ও জ্বালানি অবকাঠামোতে ছড়িয়ে পড়ে, তাহলে অঞ্চলটির তেল রপ্তানির একমাত্র বড় বিকল্প পথও হুমকির মুখে পড়বে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুতি গোষ্ঠীর মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুতিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

আরও পড়ুন

ইসরায়েল ইস্যুতে ভ্যান্সের মন্তব্যে প্রকাশ্যে রিপাবলিকান দলে বিভাজন

সূত্র: রয়টার্স

/অ

  • লোহিত সাগর
  • ইরান-যুক্তরাষ্ট্র
  • হুতি
এ সম্পর্কিত আরও খবর
এবার বিমানবাহী রণতরী থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা মার্কিন নাবিকদের
এবার বিমানবাহী রণতরী থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা মার্কিন নাবিকদের
লোহিত সাগরে হুথিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
লোহিত সাগরে হুথিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
ইরান যুদ্ধের অবসানের আলোচনায় অচলাবস্থা, উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন হামলা
ইরান যুদ্ধের অবসানের আলোচনায় অচলাবস্থা, উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন হামলা
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় পাকিস্তানের তিন নাগরিক নিহত
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় পাকিস্তানের তিন নাগরিক নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।