দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অভ্যন্তরে ইসরায়েল ইস্যুতে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলের প্রভাব বিস্তারের অভিযোগ ঘিরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য দলটির ভেতরের মতপার্থক্য সামনে এনেছে।
জো রোগানের পডকাস্টে ভ্যান্স ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘গোপন প্রচারণা’ চালানোর অভিযোগ করেন। একজন দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন প্রকাশ্য অভিযোগকে নজিরবিহীন হিসেবে দেখছেন অনেকে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও ইরান নীতি নিয়ে রিপাবলিকান দলের ভোটারদের মধ্যেও মতের পার্থক্য তৈরি হচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ) সমর্থকদের মধ্যে এই ইস্যুতে বিতর্ক বাড়ছে।
একই সময়ে ডেমোক্রেটিক পার্টির মধ্যেও ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তা নিয়ে পরিবর্তিত মনোভাব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ২১২ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ১০৩ জন ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। এর সঙ্গে একজন রিপাবলিকান সদস্যও যোগ দেন।
এদিকে, এখন নজর রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের দিকে। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলেছেন। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা সরে যাচ্ছে না।
এ পরিস্থিতিতে হোয়াইট হাউস কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: আল-জাজিরা
/অ