দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রকাশিত একটি স্যাটেলাইট ছবিতে কুয়েতের একটি গুদামের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ইরান দাবি করেছে, বুধবার ওই স্থাপনায় তাদের ড্রোন হামলা চালানো হয়েছে।
ছবিতে গুদাম ভবনের দৃশ্যমান ক্ষয়ক্ষতি এবং আগুনে পোড়ার চিহ্ন দেখা যায়।
বুধবার এক প্রতিবেদনে সিএনএন এমন একটি ভিডিওর কথা জানায়, যেখানে কুয়েতের মিনা আবদুল্লাহ শিল্পাঞ্চলে আগেই আগুনে জ্বলতে থাকা একটি গুদামে ইরানের একটি ড্রোন আঘাত হানতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে স্যাটেলাইট ছবি ও ভিডিওতে দেখা গুদামটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংযোগ রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ইরানের দাবির প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের কাছে মন্তব্য চেয়েছে সিএনএন।
সূত্র: সিএনএন
/অ