দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীরা কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করেছেন। এর মধ্যে হাজারো মার্কিন সেনাকে নিয়ে সেনাবাহিনী পরিচালিত একটি বিমান হামলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আলোচনার বিষয়ে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের অভিযান পরিচালনার দায়িত্ব পেতে পারে মার্কিন সেনাবাহিনীর ১০১তম এয়ারবোর্ন ডিভিশন, যা এ ধরনের অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।
তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এই পরিকল্পনা পর্যালোচনার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা পেন্টাগন কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান-সংক্রান্ত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা নিয়োজিত থাকায় কিউবার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক উপায়ে কিউবায় অর্থনৈতিক সংস্কারে আগ্রহী একটি প্রযুক্তিনির্ভর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে কিউবার সামরিক বাহিনী ও তাদের নিয়ন্ত্রিত ব্যবসায়িক প্রতিষ্ঠান গায়েসার (জিএইএসএ) ওপর আর্থিক চাপ বাড়ানো হলেও সেই উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
গত ১১ জুলাই দেওয়া এক বিবৃতিতে রুবিও অভিযোগ করেন, কিউবার সরকার সংস্কার প্রত্যাখ্যান করে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং ‘নৈতিকভাবে দেউলিয়া মার্কসবাদী আদর্শে’ অনড় রয়েছে।
এরই মধ্যে কিউবার রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
অন্যদিকে, বিমান, গোয়েন্দা সক্ষমতাসহ বিভিন্ন সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত হওয়ায় এবং ইরানকে কেন্দ্র করে অভিযান অব্যাহত থাকায়, অদূর ভবিষ্যতে কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে পেন্টাগন একটি প্রাথমিক পর্যায়ের সামরিক পরিকল্পনা বৈঠক করেছে। সেখানে সম্ভাব্য অভিযানের উদ্দেশ্য, প্রয়োজনীয় সেনাসংখ্যা এবং রসদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়েছে।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড
যে আই