দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার বিরোধিতা করেছেন ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আলিরেজা আরাফি। ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর তিনি দেশটির সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে না ফেরার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে আরাফি বলেন, ‘অর্থনৈতিক সমস্যা, যুদ্ধের খরচ বা অবকাঠামোয় হামলার ভয় দেখিয়ে কর্মকর্তাদের ইসলামী জাতির বৈধ অধিকার থেকে পিছু হটা উচিত নয় এবং অবিশ্বাসীদের সঙ্গে আলোচনা ও সমঝোতার পথ আর চালিয়ে যাওয়া উচিত নয়।’
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আলোচনার টেবিলে না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, বেসামরিক অবকাঠামো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ এবং এ ধরনের হামলা সাধারণত যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
আলিরেজা আরাফি ইরানের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা। তিনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ পরিষদের সদস্য এবং প্রার্থীদের যাচাই-বাছাই করা গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় আইনজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পর আরাফি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে দায়িত্ব পালন করেছিলেন। পরে খামেনির ছেলে মোজতবা খামেনির উত্তরসূরি হলে ওই পরিষদ বিলুপ্ত করা হয়।
সূত্র: আল-জাজিরা
/অ