দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পারস্য উপসাগরে অবস্থিত ছোট একটি দ্বীপ গ্রেটার তুনব যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তার সঙ্গে জড়িত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গ্রেটার তুনবসহ ওই অঞ্চলের কয়েকটি দ্বীপ জাহাজ ও নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বীপটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এর মালিকানা দাবি করে সংযুক্ত আরব আমিরাত।
চীনের ঝুহাইয়ের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, গ্রেটার তুনবসহ আরও ছয়টি দ্বীপ—আবু মুসা, লেসার তুনব, হেঙ্গাম, কেশম, লারাক ও হরমুজ—হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের ‘প্রতিরক্ষা বলয়ের’ অংশ।
গবেষকদের বরাতে জানা যায়, ইরানের কর্মকর্তারা এসব দ্বীপ ও উপসাগরীয় অন্যান্য দ্বীপকে তেহরানের ‘স্থির ও ডুবানো যায় না এমন বিমানবাহী রণতরী’ হিসেবে উল্লেখ করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আবু মুসা, গ্রেটার তুনব ও লেসার তুনবে নিজেদের উপস্থিতি আরও জোরদার করার কথা জানিয়েছিল।
সূত্র: সিএনএন
/অ