দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে নিয়মিত মানের প্রতি গ্যালন জ্বালানির দাম আরও ৩ সেন্ট বেড়ে ৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। বুধবার প্রকাশিত আমেরিকান মোটরযান সমিতির সর্বশেষ দৈনিক তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে জ্বালানির দাম মোট ১০ সেন্ট বেড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত আবার শুরু হওয়ার পর এই মূল্যবৃদ্ধি দেখা গেছে।
যুদ্ধ শেষ হওয়ার আশা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার প্রত্যাশায় প্রায় দুই মাস ধরে জ্বালানির দাম ধারাবাহিকভাবে কমছিল।
গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করার পর হরমুজ প্রণালি পুনরায় চালু হয় এবং পারস্য উপসাগরে আটকে থাকা তেলবাহী জাহাজগুলো বের হতে শুরু করে। তবে ইরান জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ঘোষণা দেন।
এর পর থেকেই তেল ও জ্বালানির দাম ধারাবাহিকভাবে বাড়ছে।
গত এক সপ্তাহে জ্বালানির এই মূল্যবৃদ্ধি চলতি বছরের মে মাসের শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের চালকদের জন্য সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। এছাড়া প্রতি গ্যালনে ৩ দশমিক ৮৯ ডলারের বর্তমান গড় দাম গত প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
সূত্র: সিএনএন
/অ