• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সৌদি আরবের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ জুলাই ২০২৬, ১০:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার প্রতিশোধ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। ঘটনাটি সৌদি আরব ও হুথিদের মধ্যকার সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তাসংস্থা এপি বলছে, সোমবার (১৩ জুলাই) সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের হামলার জবাব হিসেবে একইদিন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালানো হয়েছে বলে হুথিরা জানিয়েছে। তবে এ হামলায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইয়েমেনে হামলার বিষয়ে সৌদি আরবের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।

এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর থেকে অবরোধ তুলে না নেয়া পর্যন্ত এ সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এর আগে জানিয়েছিল, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে সেখানে অবতরণ করতে বাধা দেয়া। তবে ওই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে হুথিরা। তুলনামূলক শান্ত পরিস্থিতির পর সৌদি আরব ও হুথিদের মধ্যে এটিই প্রথম বড় ধরনের উত্তেজনা।

অন্যদিকে, সোমবার বিকেলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের রাজনৈতিকবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, ‘ইয়েমেন এবং পুরো অঞ্চল আরেক দফা সংঘাতের সামর্থ্য রাখে না। জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনায় গঠনমূলকভাবে অংশ নেয়ার জন্য আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মূলত দীর্ঘদিন ধরে ইয়েমেনের দক্ষিণাঞ্চলভিত্তিক সৌদি নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলে হুথিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এর আগে সোমবার টেলিগ্রামে দেয়া এক বার্তায় ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের বিমান হামলার মাধ্যমে ‘উত্তেজনা কমানোর সময়ের সমাপ্তি’ ঘটেছে।

তিনি সতর্ক করে বলেন, ‘এই আগ্রাসনের জবাব দেয়া হবে এবং শাস্তি পেতে হবে’। পরে দেয়া আরেকটি বার্তায় সারি বলেন, সানার হামলার লক্ষ্য ছিল রোগী ও আটকে পড়া মানুষদের বহনকারী মানবিক ফ্লাইট বন্ধ করে দেয়া।

আরও পড়ুন

হরমুজ সংকট / ইরানে রাতভর মুহুর্মুহু মার্কিন হামলা

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি আহত

চুক্তি ভাঙার অভিযোগে ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

প্রসঙ্গত, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও উত্তর ইয়েমেনের বড় অংশ দখল করার পর ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হয়। এরপর সরকার দেশ ছাড়তে বাধ্য হয়। পরের বছর সরকারকে পুনরায় ক্ষমতায় ফেরাতে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট সামরিক অভিযান শুরু করে। ওই জোটে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) ছিল।

সূত্র: এপি

কেএম

  • সৌদি আরব
  • ক্ষেপণাস্ত্র হামলা
  • বিমানবন্দর
এ সম্পর্কিত আরও খবর
ইরানে রাতভর মুহুর্মুহু মার্কিন হামলা
ইরানে রাতভর মুহুর্মুহু মার্কিন হামলা
ইরানি বিমান ঠেকাতে সানা বিমানবন্দরে হামলা
ইরানি বিমান ঠেকাতে সানা বিমানবন্দরে হামলা
সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা হুথিদের
সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা হুথিদের
জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি
জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।