দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া আরও ২২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো তদন্তাধীন। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের পরিচালক সুরিয়াচাই রাউইওয়ান জানান, এই ঘটনায় আরও ৬৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো এলাকা গ্রাস করে ফেলেছিল; প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত হয়েছিল বারের মঞ্চের সামনের দিক থেকে। এদিকে ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপান্ত সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা। সূত্র: রয়টার্স
কেএম