দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে থামছে না হামের প্রকোপ। প্রতিদিন নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১।
একই সময়ে নতুন করে ৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটি মেয়ে। তার বয়স আট মাস। বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৭২ শিশু চিকিৎসাধীন। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫ হাজার ৩৯৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ১৪৫ শিশু।
চিকিৎসকরা জানিয়েছেন, ময়মনসিংহে ব্যাপকভাবে হাম ছড়িয়ে পড়ায় দীর্ঘ সময় ধরে এসব এলাকায় হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে না। হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ শিশুর টিকা নেওয়া হয়নি অথবা টিকা নেওয়ার বয়স হয়নি। এ ছাড়া অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
যে আই