দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী। সফরে তেল ও গ্যাস খাতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী আল-আবুদি যুক্তরাষ্ট্র সফরে তেল ও গ্যাস সংক্রান্ত চুক্তিগুলো নিয়ে আলোচনা করবেন। এসব চুক্তির অন্যতম লক্ষ্য হবে বিকল্প রপ্তানি পথ তৈরি করা, যাতে হরমুজ প্রণালির ওপর ইরাকের নির্ভরতা কমানো যায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিবেশী ইরান এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বাগদাদ।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো তেল আয়ে ক্ষতির মুখে পড়ে।
ইরাকের প্রধানমন্ত্রী জানান, ওয়াশিংটন সফরে দেশটির সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার বিষয়টিও আলোচনায় থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্ক বিভিন্ন সময়ে টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি, বাগদাদের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের চাপ—এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।
তবে গত এপ্রিলে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পাওয়ার পর আলী আল-জাইদিকে অভিনন্দন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশা প্রকাশ করেন।
সূত্র: রয়টার্স
/অ