দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির ব্যবস্থাপনার জন্য নতুন একটি কাঠামো চায় ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ জলপথ পরিচালনার একটি নতুন পদ্ধতি এগিয়ে নেওয়া হচ্ছে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মোহাম্মদ ইসলামী বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান ‘স্পষ্ট’। দেশটি প্রণালিটি বন্ধ করতে চায় না; বরং এর ব্যবস্থাপনার জন্য একটি নতুন কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে কাজ করছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, ওমান এবং কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান মনে করে, প্রতিবেশী দেশগুলোর সহযোগিতার মাধ্যমে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা করা যেতে পারে।
মোহাম্মদ ইসলামী বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা নিয়ে যদি কোনো মতপার্থক্য থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির বিষয়ে ইরানের নীতি হলো—এটি আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এর ব্যবস্থাপনা নিশ্চিত করা।
সূত্র: আল-জাজিরা
/অ