• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আমদানির চুক্তি করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জুলাই ২০২৬, ১৮:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম আমদানির একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে ভারত। অস্ট্রেলিয়া সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এ চুক্তির ঘোষণা দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেলবোর্নে বৈঠকের পর মোদি বলেন, দুই দেশের মধ্যে পারমাণবিক জ্বালানি নিয়ে গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ তৈরি হবে এবং পরিচ্ছন্ন জ্বালানির লক্ষ্য অর্জনে নতুন গতি আসবে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম রপ্তানি করা হবে।

ভারত দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম মজুদের প্রতি আগ্রহ দেখিয়ে আসছে। বিশ্বের মোট ইউরেনিয়াম মজুদের প্রায় ২৮ শতাংশ অস্ট্রেলিয়ায় রয়েছে। ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক জ্বালানি সক্ষমতা অর্জনের লক্ষ্যে ভারত এই সম্পদ কাজে লাগাতে চায়।

অন্যদিকে, চীনের ওপর অতিরিক্ত বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে বাণিজ্য অংশীদারিত্ব আরও বৈচিত্র্যময় করতে চাইছে অস্ট্রেলিয়া।

চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম রপ্তানি হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার আওতায়। আলবানিজ বলেন, এই ব্যবস্থা জীবাশ্ম জ্বালানির বাইরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াতে ভারতে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম সরবরাহে সহায়তা করবে।

ভারত ও অস্ট্রেলিয়া ২০১৪ সালে পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছিল। তবে অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম ব্যবহারের আশঙ্কায় এতদিন ভারতকে অস্ট্রেলিয়া থেকে সীমিত পরিমাণে ইউরেনিয়াম সরবরাহ করা হয়েছে।

বৈঠকে দুই দেশের নেতারা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও একমত হন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় মহাকাশ প্রকল্পে সহায়তার জন্য ভারত মহাসাগরের কোকোস কিলিং দ্বীপপুঞ্জে একটি অস্থায়ী মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

আলবানিজ ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে মোদির নেতৃত্ব ও ব্যক্তিগত সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অস্ট্রেলিয়া সরকারের তথ্য অনুযায়ী, ভারত বর্তমানে অস্ট্রেলিয়ার পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের পণ্য ও সেবার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৫৪ দশমিক ৪ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

ইন্দোনেশিয়া সফরের পর অস্ট্রেলিয়ায় পৌঁছান মোদি। ইন্দোনেশিয়ায় তিনি কৃষি ও প্রতিরক্ষা খাতে কয়েকটি চুক্তি করেন। অস্ট্রেলিয়া সফর শেষে শুক্রবার তিনি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন এবং পরে ভারতে ফিরবেন।

আরও পড়ুন

ট্রাম্পের অবস্থান বদলে সাময়িক স্বস্তি, ভবিষ্যৎ নিয়ে সতর্ক ইউরোপ

সূত্র: আল-জাজিরা

/অ

  • ভারত-অস্ট্রেলিয়া
  • ইউরেনিয়াম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।