• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জুলাই ২০২৬, ১০:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী দফার কৌশলগত (টেকনিক্যাল) বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের বিরোধ নিরসন এবং চলমান কূটনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই নতুন এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

এক কূটনৈতিক সূত্রের ভাষ্য, বৈঠকের সম্ভাব্য দুটি ভেন্যু হিসেবে ইসলামাবাদ ও সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্ট বিবেচনায় রয়েছে। তবে ইসলামাবাদেই বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি।

আগামী ১১ জুলাই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। যদিও এখনো চূড়ান্ত ভেন্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ও আলোচ্যসূচিতে থাকবে।

দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংশ্লিষ্ট বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১১ জুলাইয়ের বৈঠক সেই প্রক্রিয়ারই অংশ।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে কয়েক দিনের জন্য আলোচনা স্থগিত রাখা হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, জানাজা ও দাফন শেষে তেহরানের প্রতিনিধি দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

এর আগে চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠককে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে ইরান দাবি করেছে, বিদেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদের একটি অংশ ছাড়ের বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো সমঝোতার কথা অস্বীকার করেছে।

কূটনৈতিক সূত্র জানায়, আলোচনায় বিরতির সময়ও কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। এ সময় হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সুইজারল্যান্ডে জুন মাসের আলোচনার পর কার্যকর হওয়া ৬০ দিনের যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে যোগাযোগ অব্যাহত ছিল।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য একটি রূপরেখা তৈরি করা হয়।

আরও পড়ুন

তেহরানে খামেনির জানাজা আজ

পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামানোর প্রস্তাব ট্রাম্পের, কথা হলো জেলেনস্কির সঙ্গেও

পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত মার্কিন পাইলট, দাবি ইন্দোনেশিয়ার

সূত্রগুলোর ভাষ্য, দীর্ঘ আলোচনায় কিছু অগ্রগতি হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান উত্তেজনার কারণে পুরো প্রক্রিয়াটি এখনো নাজুক অবস্থায় রয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৌশলগত পর্যায়ের বৈঠক শেষ হলে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দোহায় দুই দেশের মধ্যে পরবর্তী উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএস/

  • ইরান
  • যুক্তরাষ্ট্র
  • পাকিস্তান
এ সম্পর্কিত আরও খবর
কোটি মানুষের শোকযাত্রায় ইতিহাস গড়তে যাচ্ছে ইরান
কোটি মানুষের শোকযাত্রায় ইতিহাস গড়তে যাচ্ছে ইরান
খামেনির দাফন পর্যন্ত হামলা নয়, জানালেন ট্রাম্প
খামেনির দাফন পর্যন্ত হামলা নয়, জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে ইসরায়েলকে সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে ইসরায়েলকে সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান
খামেনির জানাজায় যোগ দেওয়া বিদেশি অতিথিদের প্রতি ইরানের কৃতজ্ঞতা
খামেনির জানাজায় যোগ দেওয়া বিদেশি অতিথিদের প্রতি ইরানের কৃতজ্ঞতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।