দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে নিহত এক মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া—উভয় সরকারের জন্য একটি ‘বার্তা’।
শুক্রবার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে।
সম্পদসমৃদ্ধ পশ্চিম পাপুয়ায় দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। সাম্প্রতিক সময়ে উন্নত অস্ত্রের ব্যবহার বাড়ায় তাদের হামলাও আরও প্রাণঘাতী ও ঘনঘন হয়ে উঠেছে।
পশ্চিম পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেব্বি সামবোম জানান, বৃহস্পতিবার হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় অবতরণের পর মার্কিন পাইলট নিকোলাস এফ. গসেলিনকে গুলি করে হত্যা করা হয়। পরে তার বিমানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সামবোমের দাবি, ওই বিমানটি নিয়মিত ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের পরিবহন করছিল এবং টিপিএনপিবির জারি করা সতর্কবার্তা অমান্য করে তাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছিল।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্দোনেশিয়া যদি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ‘রেড জোনে’ বেসামরিক বিমান চলাচলের অনুমতি অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতেও এ ধরনের হামলা চালানো হবে।
সূত্র: সিএনএন
এমএস/