• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামানোর প্রস্তাব ট্রাম্পের, কথা হলো জেলেনস্কির সঙ্গেও

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জুলাই ২০২৬, ১০:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৯০ মিনিট ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছেন। একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও পৃথকভাবে কথা বলেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার প্রকাশিত এক বিবৃতিতে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত ফোনালাপে ট্রাম্প আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের প্রসঙ্গ টেনে যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উশাকভ বলেন, ট্রাম্প আবারও যুদ্ধ দ্রুত শেষ করতে এবং সংকট নিরসনে সমাধান খুঁজে বের করার প্রস্তুতির কথা জানিয়েছেন।

তিনি জানান, ফোনালাপটি ছিল ‘ব্যবসায়িক ও গঠনমূলক’। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চাইলেও সেটি মস্কোর মৌলিক অবস্থান বিবেচনায় রেখেই হতে হবে বলে পুতিন উল্লেখ করেছেন।

ক্রেমলিন ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর অভিযোগও তোলে। এর মাধ্যমে ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে, বিশেষ করে তেল অবকাঠামো লক্ষ্য করে চালানো দূরপাল্লার হামলার কথা উল্লেখ করা হয়। এসব হামলায় রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

ফোনালাপে পুতিন দাবি করেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং একের পর এক জনপদ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

গত শুক্রবার রুশ সেনা কর্মকর্তারা পুতিনকে জানান, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখলে নিয়েছে রাশিয়া। তবে শনিবার জেলেনস্কি ও ইউক্রেনের জেনারেল স্টাফ এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়া বরাবরের মতোই দোনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে দেওয়ার শর্তে যুদ্ধের সমাধানের কথা বলছে। ইউক্রেন এ দাবি প্রত্যাখ্যান করেছে। গত মাসে জেলেনস্কি পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানালেও ক্রেমলিন তা নাকচ করে।

উশাকভ আরও জানান, ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আবারও মস্কো সফর করবেন। তবে ইরান-সংক্রান্ত সংকটে ওয়াশিংটনের মনোযোগ থাকায় কূটনৈতিক উদ্যোগ কিছুটা স্থবির হয়ে আছে।

ফোনালাপে পুতিন আশা প্রকাশ করেন, ইরান সংকটেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা দীর্ঘমেয়াদি ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি করবে।

এ সময় পুতিন ট্রাম্পকে মস্কো সফরের জন্য আগের আমন্ত্রণের কথাও স্মরণ করিয়ে দেন।

অন্যদিকে জেলেনস্কি নিজের টেলিগ্রাম বার্তায় ট্রাম্পের সঙ্গে আলোচনাকে ‘অত্যন্ত ভালো’ বলে উল্লেখ করেন। তিনি জানান, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধফ্রন্টের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন

খামেনির দাফন পর্যন্ত হামলা নয়, জানালেন ট্রাম্প

পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত মার্কিন পাইলট, দাবি ইন্দোনেশিয়ার

মরুভূমির বুকে মিলল হারানো বাইজেন্টাইন নগরী, মিসরে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার

জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধ শেষ করার বাস্তব সম্ভাবনা রয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’ তিনি জানান, আগামী সপ্তাহে ন্যাটো সম্মেলনে ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ট্রাম্প
  • পুতিন
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
খামেনির দাফন পর্যন্ত হামলা নয়, জানালেন ট্রাম্প
খামেনির দাফন পর্যন্ত হামলা নয়, জানালেন ট্রাম্প
ঝড়ের শঙ্কায় ট্রাম্পের ‘আমেরিকা-২৫০’ সমাবেশে বিঘ্ন, ন্যাশনাল মল খালি করার নির্দেশ
ঝড়ের শঙ্কায় ট্রাম্পের ‘আমেরিকা-২৫০’ সমাবেশে বিঘ্ন, ন্যাশনাল মল খালি করার নির্দেশ
রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়া-ইউক্রেনকে পেছনে ফেলে প্রথমবার বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী আর্জেন্টিনা
রাশিয়া-ইউক্রেনকে পেছনে ফেলে প্রথমবার বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী আর্জেন্টিনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।