দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি কাঠামো চুক্তি মূলত দীর্ঘমেয়াদি সমঝোতার দিকে আলোচনা এগিয়ে নেওয়ার পথ নির্ধারণের জন্য তৈরি করা হয়েছে, এটি কোনো পূর্ণাঙ্গ চুক্তি নয়।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাম বলেন, ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ শব্দটি বিভ্রান্তির সৃষ্টি করছে। তিনি বলেন, এটি মূলত আলোচনার পথ নির্ধারণের একটি দিকনির্দেশনা কাঠামো, যার লক্ষ্য একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো।
তিনি আরও বলেন, ‘আমরা ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রতি বিশেষভাবে আগ্রহী নই, তবে দুইটি যুদ্ধের পর আমরা এই পর্যায়ে পৌঁছেছি, যেখানে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে।’
গত শুক্রবার ইসরায়েল ও লেবানন যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি কাঠামোতে স্বাক্ষর করেছে, যা দুই দেশের মধ্যে শান্তি আলোচনার পথ তৈরি করবে। তবে হিজবুল্লাহ এই চুক্তিকে স্বীকৃতি দেয়নি এবং অস্ত্র ত্যাগ বা সংগঠন বিলুপ্ত করার বিষয়েও অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ