দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় প্রবেশ করেছেন একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে তালমুদিক ধর্মীয় আচার পালন করেন।
আল-আকসা মসজিদ কমপ্লেক্স পূর্ব জেরুজালেমের একটি উঁচু মালভূমিতে অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং পরে এটি নিজেদের সঙ্গে সংযুক্ত করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এই সংযুক্তিকে স্বীকৃতি দেয় না।
মুসলমানদের কাছে এই প্রাঙ্গণে অবস্থিত আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। একই প্রাঙ্গণে রয়েছে সপ্তম শতকে নির্মিত গম্বুজুস সাখরা, যেখানে থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিরাজে আসমানে গমন করেছিলেন বলে মুসলিম বিশ্বাস।
সূত্র: আল-জাজিরা
/অ