দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চাইলেও সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে।
সোমবার পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।
মাচাদো বলেন, ‘এই হৃদয়বিদারক সময়ে’ তিনি ভেনেজুয়েলার মানুষের পাশে থাকতে দেশে ফিরতে চান। তবে তাকে ঠেকাতে সরকার দেশের বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দেয়।
তার ভাষ্য, ‘তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু যারা আমার দেশে ফেরা সহজ করতে চেয়েছে, তাদের হুমকি দেওয়া হয়েছে।’
গত ডিসেম্বর থেকে নির্বাসনে রয়েছেন মাচাদো। পরে তিনি নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।
গত সপ্তাহের জোড়া শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়ায় এক হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে মানবিক সহায়তার ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি আংশিক চালু রয়েছে। এছাড়া ভ্যালেন্সিয়া ও মারাকাইবো বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত আছে।
এই ভূমিকম্পের ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেস উরুতিয়ার বিজয়ের দাবি করলেও জালিয়াতির অভিযোগ উপেক্ষা করে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন।
গত মে মাসে পানামা থেকে মাচাদো অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। তবে রড্রিগেজ প্রশাসন এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এমএস/