দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ডিসেম্বরের শুরুতে নিজ দেশ ত্যাগ করেন। প্রায় এক বছর ভেনেজুয়েলায় আত্মগোপনে থেকে পালিয়ে নরওয়েতে পৌঁছেছিলেন তিনি।
নতুন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি উদ্ধারকারী দলের নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানের মাধ্যমে কীভাবে মাচাদো ডিসেম্বর মাসে নৌকায় করে দেশটি ছেড়ে পালাতে সক্ষম হন।
শুক্রবার (১৬ জানুয়ারি) মার্কিন স্পেশাল ফোর্সের সাবেক সেনাদের দল ‘গ্রে বুল রেসকিউ’ ভিডিওটি প্রকাশ করেছে।
‘অপারেশন গোল্ডেন ডায়নামাইট’- নামে এ অভিযানের সময় মাচাদোকে তার মাছধরা নৌকা থেকে উদ্ধারকারীদের নৌযানে তোলা মুহূর্তটি দেখা যায়।
সেখানে গ্রে বুলের প্রতিষ্ঠাতা ও বিশেষ বাহিনীর সাবেক সদস্য ব্রায়ান স্টার্ন এবং তার দল অন্য একটি নৌকায় অপেক্ষা করছিলেন এবং সেখান থেকেই তাকে তুলে নেওয়া হয়—সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, মাচাদো প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর নরওয়েতে নিজের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে ডিসেম্বরের শুরুতে ভেনেজুয়েলা ছাড়েন। তিনি ভেনেজুয়েলার উপকূল থেকে একটি নৌকায় উঠে ক্যারিবীয় সাগরের একটি নির্ধারিত স্থানে যান।
দুই মিনিটেরও বেশি সময়ের ভিডিওতে দেখা যায়, গভীর রাতে মাচাদো কীভাবে দ্বিতীয় নৌযানটিতে পৌঁছে ওঠেন। দূরে মাচাদোর নৌকার আলো দেখা দিতে ও কাছে আসতে থাকলে স্টার্নকে বলতে শোনা যায়, ‘তারাই, তারাই, তারাই।’
এবি/