• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ জুন ২০২৬, ০৪:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোনের হামলার অভিযোগ ওঠার এক দিনের মাথায় ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম দেখভাল করা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার জানিয়েছে, ‘গতকালের (বৃহস্পতিবার) হামলার কড়া জবাব’ দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।’

তারা আরও বলেছে, ‘গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথ (হরমুজ প্রণালি) দিয়ে যখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে, তখন ইরানের এমন বিপজ্জনক আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।’

এই ঘোষণার পর ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলার খবর পাওয়া যায়।

এর আগে, শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সতর্কবার্তা দেন। তিনি সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলাকে ১৭ জুনের সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওই সমঝোতা হয়েছিল।

ওই সমঝোতায় ‘লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে’ বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। এর মাধ্যমে মূলত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ স্থগিত করা হয়। তবে এই সমঝোতা চূড়ান্ত কিছু ছিল না। বরং এটিকে পরবর্তী আলোচনার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টিও এই আলোচনার অংশ ছিল।

যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি, সারসহ অন্যান্য পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

ওই সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী ৬০ দিনের একটি সময়সীমা ঠিক করা হয়েছিল। এ সময়ে কোনো ধরনের মাশুল ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোকে ওই প্রণালি দিয়ে যাতায়াত করতে দেওয়ার জন্য ইরানকে ‘সর্বোচ্চ চেষ্টা’ করতে বলা হয়েছিল। কিন্তু এই ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, সমঝোতার শর্ত লঙ্ঘন করে লেবাননে টানা হামলা চালিয়ে যায় ইসরায়েল।

এর জবাবে ইরান গত সপ্তাহে জানায়, লেবাননে হামলার কারণে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেবে।

বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে এই নৌপথ দিয়ে যাওয়ার সময় ‘এভার লাভলি’ জাহাজটিতে একটি বস্তু আঘাত হানে। তবে এতে জাহাজের কোনো নাবিক বা কর্মী আহত হননি। ফলে কনটেইনারবাহী জাহাজটি তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়।

এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর দিকে অন্তত চারটি একমুখী হামলার ড্রোন (ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন) ছুড়েছে দেশটি।’

তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন তিনি। তবে চতুর্থ ড্রোনটি তার লক্ষ্যবস্তুতে ঠিকই আঘাত হানে।

শুক্রবার এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এভার লাভলি জাহাজ প্রসঙ্গে ট্রাম্প লেখেন, ‘ড্রোনগুলোর একটি খুব দামি ও বিশাল আকৃতির পণ্যবাহী জাহাজের ওপরের অংশে শক্তভাবে আঘাত করেছে।’

পরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, ১৭ জুনের সমঝোতায় হওয়া যুদ্ধবিরতি এখনো বহাল আছে কি না।

আরও পড়ুন

তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ 

এর জবাবে ট্রাম্প বলেন, ‘গতকাল তারা যে হামলা চালিয়েছে, সেটা আমার মোটেও পছন্দ হয়নি।’ এরপর তিনি এভার লাভলি জাহাজের ক্ষতির কথা সংক্ষেপে তুলে ধরেন।

তিনি বলেন, ‘জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এমনটা করা উচিত হয়নি। তাই আপনারা শিগগিরই এর পরিণতি দেখতে পাবেন।’

কে

  • হরমুজ
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
সৌদি রাজধানীতে জরুরি সতর্কতা জারি
সৌদি রাজধানীতে জরুরি সতর্কতা জারি
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
ভাতিজাদের হামলায় চাচা নিহত
ভাতিজাদের হামলায় চাচা নিহত
সৌদিতে হামলার জেরে ১৮৬ ফ্লাইট স্থগিত
সৌদিতে হামলার জেরে ১৮৬ ফ্লাইট স্থগিত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X