দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পর ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগকে বহনকারী ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) জেরুজালেমের মাউন্ট হার্জেলে একটি স্মরণসভা শেষে উত্তর ইসরায়েলের উদ্দেশে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি পাখির ঝাঁকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি মধ্য ইসরায়েলের পালমাচিম বিমানঘাঁটিতে নিরাপদে জরুরি অবতরণ করে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। পরে রাষ্ট্রপতি হারজগ ও তার সফরসঙ্গীরা অন্য একটি হেলিকপ্টারে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
আইডিএফ আরও জানিয়েছে, ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএস/