দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আদায় করা হবে না বলে ইরান আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। খবর আল-জাজিরার।
ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল, বীমা খরচ বা অন্য কোনো ধরনের অর্থ আদায় করা হবে না।
তিনি আরও বলেন, ‘যদি এটি ভুল তথ্য প্রমাণিত হয়, তাহলে ইরানের সঙ্গে আলোচনা সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে।’
তবে চলমান ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও এই অবস্থান বহাল থাকবে কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, ইরান বরাবরই দাবি করে আসছে, তারা হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল নয়, বরং সামুদ্রিক সেবার বিপরীতে নির্ধারিত ফি আদায়ের পরিকল্পনা করছে। তবে এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।
এর আগে মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে জানায়, হরমুজ প্রণালি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সেবার বিপরীতে কী পরিমাণ অর্থ আদায় করা হবে, তা পর্যালোচনা করা হবে।
একই সঙ্গে দুই দেশ জোর দিয়ে বলেছে, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে।
এমএস/