দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ বা দাবি এলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি জানিয়েছেন, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখবে ইসরাইল।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে কাটজ বলেন, ইসরাইলের সামরিক অভিযান ও হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া প্রায় দুই লাখ লেবাননি নাগরিককে আপাতত ওই এলাকায় ফিরে আসতে দেওয়া হবে না।
তার দাবি, অতীতে নিরাপত্তা অঞ্চল হিসেবে ব্যবহৃত এলাকাগুলোতে বেসামরিক জনগণের উপস্থিতির সুযোগ নিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে সড়কপথে বোমা হামলা ও অন্যান্য আক্রমণ চালানো হয়েছিল।
তিনি বলেন, অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক অবস্থান বজায় রাখা হবে এবং সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
‘আমরা সরে যাচ্ছি না,’ মন্তব্য করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।
এমন এক সময়ে এই বক্তব্য এলো, যখন সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি বজায় রাখার বিষয়ে ইসরাইলের এই অবস্থান অঞ্চলটির নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এমএস/