দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইকে স্বাগত জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি দুই পক্ষের আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আন্তরিকতার প্রমাণ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কাতার জানায়, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা এই সমঝোতা পরবর্তী ধাপের আলোচনার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।
বিবৃতিতে সব পক্ষকে ইতিবাচক মনোভাব, গঠনমূলক প্রচেষ্টা এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখার আহ্বান জানানো হয়, যাতে আলোচনার মাধ্যমে একটি ব্যাপক ও টেকসই ফলাফল অর্জন করা সম্ভব হয়।
একই সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকারও প্রশংসা করেছে কাতার।
আগামী শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম হিসেবে কাতারের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ