দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া নতুন সমঝোতা নিয়ে ইরানের কট্টরপন্থী নেতাদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
আলোচনা প্রক্রিয়ায় সবচেয়ে বড় অনুপস্থিত ব্যক্তি হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার সবচেয়ে কঠোর সমালোচক ছিলেন। পর্যবেক্ষকদের মতে, তার মৃত্যুর ফলে এমন একটি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা সরে গেছে।
খামেনির সমর্থক কট্টরপন্থী গোষ্ঠীর অনেকেই বর্তমান সমঝোতা নিয়ে সন্তুষ্ট নন। তবে এ বিষয়ে খামেনির ছেলে মোজতবা খামেনি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কয়েক মাস ধরে তাকে জনসম্মুখেও দেখা যায়নি।
এদিকে দেশটির শীর্ষ আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফের সাম্প্রতিক বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে তিনিই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপে গালিবাফের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ একদিকে তাকে কট্টরপন্থী মহলের আপত্তি সামাল দিতে হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়াও এগিয়ে নিতে হচ্ছে।
সূত্র: বিবিসি
/অ