দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামেনি। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ( ১৭ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার পাঁচজন নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ উপত্যকার মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
হামাস ও ইসরায়েলের মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও দীর্ঘমেয়াদি সমাধানে এখনো পৌঁছানো যায়নি। ফলে মাঝেমধ্যে হামলার ঘটনা ঘটছে।
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা মেডিক্যাল এইড ফর প্যালেস্টিনিয়ানসের গাজাবিষয়ক পরিচালক ফিকর শালতুত বলেন, ‘গাজা আরেকটি মর্মান্তিক মাইলফলকে পৌঁছেছে। অনেক মানুষকে বলা হয়েছিল, সবচেয়ে খারাপ সময় পেরিয়ে গেছে। কিন্তু বাস্তবে তারা এখনো নিজেদের স্বজনদের দাফন করছেন।’
যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। বর্তমানে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
গাজার সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞে উপত্যকার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুসারে, গাজার ৩৭টি হাসপাতালের মধ্যে মাত্র ২০টি আংশিকভাবে সেবা দিচ্ছে। কোনো হাসপাতালই পূর্ণ সক্ষমতায় চলছে না।
সুত্র: আল-জাজিরা
এমএম/