দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য হওয়া চুক্তিকে ইসরাইল এবং সমগ্র ‘মুক্ত বিশ্বের’ জন্য চরম ক্ষতিকর বলে মন্তব্য করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে স্মোট্রিচ বলেন, ইরানকে দুর্বল করার জন্য পরিচালিত যৌথ অভিযানে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে এবং এসব অর্জন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। তিনি আরও দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হলে দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
একই সঙ্গে লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন তিনি। তার মতে, হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরিয়ে দিতে ইসরাইলি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির ঘোষণা দেন বলে জানা যায়। ওই চুক্তিতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খোলা এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হয়।
তবে চুক্তির ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এমএস/