• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, ৮ জনের মৃত্যাশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ জুন ২০২৬, ০৫:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত আটজনের মৃত্যাশঙ্কা করা হচ্ছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা দূর-দূরান্ত থেকেও দৃশ্যমান ছিল।

বিমানঘাঁটির এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সংশ্লিষ্ট সব সদস্যের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে।

ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে বিমানঘাঁটির এক প্রতিনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মার্কিন সামরিক বাহিনীর বহুল ব্যবহৃত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘপাল্লার এই কৌশলগত বোমারু বিমানটি সম্প্রতি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় বিভিন্ন হামলা অভিযানে অংশ নিয়েছিল।

বিমানটি সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। প্রায় ৭০ হাজার পাউন্ড অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে এর, যার মধ্যে শত শত প্রচলিত বোমা এবং ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও থাকতে পারে। আকাশেই জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর আঘাত হানার পরিসর প্রায় সীমাহীন বলে বিবেচিত হয়।

সাধারণত এ ধরনের বিমানে পাঁচ সদস্যের ক্রু থাকেন। তারা হলেন বিমান কমান্ডার, চালক, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।

দুর্ঘটনার পর প্রকাশিত আকাশপথের চিত্রে ঘটনাস্থলজুড়ে পুড়ে যাওয়া ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা দেখা গেছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এডওয়ার্ডস বিমানঘাঁটি জানায়, বিমানঘাঁটির উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আগত সব বিমান অন্যত্র পাঠানো হচ্ছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব অ-বাণিজ্যিক দর্শনার্থী প্রবেশপত্র স্থগিত করা হয়েছে, যাতে পুরো স্থাপনাটি জরুরি সাড়া কার্যক্রমে মনোযোগ দিতে পারে।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।

দুর্ঘটনার পর বিভিন্ন মার্কিন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেস সদস্য জে ওবারনোলটে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তিনি এবং তার স্ত্রী দুর্ঘটনায় জড়িত সবাই, বিশেষ করে ক্রু সদস্য, তাদের পরিবার ও উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা করছেন।

অন্যদিকে কংগ্রেস সদস্য লিসা ম্যাকক্লেইনও দুর্ঘটনায় জড়িতদের জন্য প্রার্থনা জানিয়ে জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তার দায়িত্ব প্রতিদিন কাঁধে বহন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং এই কঠিন সময়ে সবাই তাদের পাশে রয়েছে।

আরও পড়ুন

ইরান সমঝোতা কি ট্রাম্পকে নতুন সংকটে ফেলবে?

সূত্র: বিবিসি

/অ

  • বোমারু বিমান
  • বিধ্বস্ত
এ সম্পর্কিত আরও খবর
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত
হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত
হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত
হাফ ডজন গোলে পানামাকে বিধ্বস্ত করল ব্রাজিল
হাফ ডজন গোলে পানামাকে বিধ্বস্ত করল ব্রাজিল
রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত, ন্যাটোর তীব্র প্রতিক্রিয়া
রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত, ন্যাটোর তীব্র প্রতিক্রিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।